ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ২ জিনের বাদশা গ্রেফতার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:২৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই জিনের বাদশাকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক বছর আগে থেকে জিনের বাদশাদের দৌরাত্ম্য ছিল। বর্তমানে কথিত এই জিনের বাদশাদের দৌরাত্ম্য কমলেও কিছু কিছু মানুষ এখনো এ কাজ করে মানুষকে সর্বস্বান্ত করছে। জিনের বাদশা সেজে গভীর রাতে মোবাইল ফোনে কল করে ধন-দৌলত দেয়ার কথা বলে অভিনব কৌশলে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেয় কথিত জিনের বাদশা প্রতারক চক্র। প্রতারিত হওয়া  গৃহবধূ এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং ৩৯, তাং ২৮/০৮/২০২১ইং।

মামলাটি গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহার দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই আরিফুল ইসলাম ও এসআই সজীবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুততম সময়ে এক অভিযান পরিচালনা করে শাকপালা (খানসাপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে সাইদুল ইসলাম ও তালুক রহিমাপুর (চর) গ্রামের বাসুদেব সরকারের ছেলে চন্দন সরকারকে (৫২) আঠক করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণের বালা ২টা, চেইন-২টা, ব্রেসলেট ১টা, স্বর্ণ বিক্রির নগদ টাকা ৪৯ হাজার, মোবাইল সিমকার্ড ১৯টি ও ২টি মোবাইল সেট উদ্ধারপ‍ূর্বক জব্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা