রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহহাদ আকন্দ ও রাণীশংকৈল থানার এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনচহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় পুলিশ ইমরানকে আটক করে তার বাড়ি থেকে নেশাজাতীয় মাদক ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দনহাট গ্রামের হায়দার আলীর ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে সকালের সময়কে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
T.A.S / জামান
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২