ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে জমি জবরদখলের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১২:১১

রাজশাহীর তানোরে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেএল নম্বর ৩৮, মৌজা ভান্ডইল, খতিয়ান নম্বর ১১৭, দাগ নম্বর আরএস-৬৫৮, শ্রেণি ধানী, জমির পরিমাণ ১ একর ১২ শতক, দাগ নম্বর ৬৬০, জমির পরিমাণ ৭২ শতক। দুই দাগে মোট ১ একর ৮৪ শতক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রযসূত্রে এসব সম্পত্তির মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়দার আলী বিশ্বাস দিগর। ১৯৭৬ সাল থেকে এসব সম্পত্তি শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন তিনি। তানোরের বাধাইড় ইউপির বহরইল গ্রামের মৃত ফুলচান আলীর ছেলে শফিকুল ইসলাম এসব সম্পত্তি বর্গাচাষ করে আসছেন। কিন্তু দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ধিনগর গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে মজিবুর রহমান এসব সম্পত্তি হাতিয়ে নিতে পাঁয়তারা শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ আগস্ট বুধবার মজিবুর রহমান বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপূর্বক এসব জমিতে আমণের চারা রোপণ করেছেন। এ সময় বর্গাচাষি শফিকুল ইসলাম বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দিলে তিনি পালিয়ে রক্ষা পান। ওই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে হায়দার আলী বিশ্বাস বলেন, ক্রয়সূত্রে এসব সম্পত্তির মালিক তারা। তারা ১৯৭৬ সাল থেকে এসব সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে মজিবুর রহমান জোরপূর্বক সম্পত্তিতে আমনের চারা রোপণ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার সম্পত্তিতে আমনের চারা রোপণ করেছেন।

T.A.S / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ