ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উন্নয়ন কর্মসূচির ভিত্তিপ্রস্তর ‍উদ্বোধন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৩৪

রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলমের ধারাবাহিক উন্নয়নের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়সহ বাজার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় প্রথমে বৃহত্তর রাজশাহী জেলা অবকাঠামো গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় আড়ানী হাট উন্নয়ন কাজের আড়ানী পৌর বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপি।

পর্যায়ক্রমে উপজেলার আড়ানী বেরেরবাড়ী, পাঁচপাড়া, তেপুকুরিয়া, ঢাকা চন্দ্রগাথী, পাকুড়িয়া এবং তুলশীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬টি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পৃথকভাবে হরিনা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় তলা ও বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয়তলা নির্মানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এলজিইডির আওতায় ৭টি ও শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় ২টি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও নছিম উদ্দিন (অধ্যক্ষ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামরুল হোসেন (অধ্যক্ষ), বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্য নেতৃবৃন্দ। 

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা