দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে বক্তব্য দেন- আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানজিন জাহান জিনিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু প্রমুখ।
সভায় জানানো হয়, থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ সময় পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আলফাডাঙ্গা উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বছর আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
T.A.S / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬