তানোরে দশম গ্রেডের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন
সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলা গেটসংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন তারা। পরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শফিউর রহমান। সম্পাদক রাকিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।
T.A.S / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান