ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

এমন হারে কোনো অজুহাত নেই আনচেলত্তির


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১:৫০

পিয়েরে-মাউরি স্টেডিয়ামে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এমন হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা থেমে গেল। গত বছর মে মাসে ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

লিলের মাঠে রিয়াল ফুটবলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে হারানোর ক্রেডিট তো লিলে দিতেই হয়। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হারের কোনো অজুহাতও দেননি রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ! আজকের (বুধবার রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার। আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। সাম্প্রতিক সময়ে আমরা এমন হার দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যে ভালো ছিল না, তা অকপটে বলে দেন তিনি, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

চ্যাম্পিয়ন্স রিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে জায়গা পান এনদ্রিক। এ দিন তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

ইউরোপ সেরার মঞ্চে সমর্থকদের অন্যতম সেরা রাত উপহার দিতে পেরে বেশ আনন্দিত লিলের কোচ ব্রুনো জেনেসিও। জয়ের পর তিনি বলেন, ‘সবাই দারুণ পারফর্ম করেছে। আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য এটি (জয়) সুন্দর উপহার। এটা বুঝিয়ে দেয়, ৯০ মিনিটে আমরা ইউরোপের সেরা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারি।’

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে রিয়াল। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ষোলোয়। কাজে পয়েন্ট টেবিলের সেরা ৮ জায়গা পেতে বেশ সতর্ক থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

পয়েন্ট টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকলেও শেষ ষোলোতে খেলার সুযোগ সুযোগ থাকবে লস ব্ল্যাঙ্কোসদের। এ ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

T.A.S / T.A.S

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা

মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড