ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৩:২২

সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে স্টেশন থেকে কন্টেইনারে করে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে নরসিংদী সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন সব ধরনের গাড়ির চালক ও মালিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা।

এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। বেলা পৌনে ২টার দিকেও অবস্থান কর্মসূচি চলছিল। 

মহাসড়ক অবরোধকারী গাড়িচালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্ট-এ কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

অবরোধকারীরা আরো জানান, কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী। অচিরেই এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।

জামান / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২