ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে মা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৩:৩৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের মৎস্যচাষি ও জেলেদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২দিন) ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ নিষিদ্ধ উপলক্ষে এ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পালসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের জেলেরা।

সভায় বক্তারা মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন