ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মাটিরাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আগুন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:১৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাতের অন্ধকারে বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপেটম্বর) গভীর রাতে উপজেলার তাইন্দং দক্ষিণ আচালং এলাকার খোরশেদ আলমের (৪০) বসতঘরে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী খোরশেদ আলম জানান, রাতে ঘুমানোর সময় কে বা কারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে রান্নাঘর, গরুর ঘর ও বসতঘরসহ মোট তিনটি ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।

তাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে খোরশেদ আলমের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তাইন্দং বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার সাম্প্রদায়িকসহ সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয়। ঠিক কী কারণে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরেজমিন পরিদর্শনে পথে আছেন। পরিদর্শন ও অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত