ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাবেক মন্ত্রী ও জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৪৫

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ জয়পুরহাটের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী খান (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ছিদ্দীকুল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডল, তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মালেক, এসএম রাশেদুল আলম সবুজ, প্রকৌশলী আব্দুল বাতেন, মাওলানা মাহমুদুল হাসানসহ ট্রাস্টের নবনির্বাচিত সকল সদস্য ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আব্বাস আলী খান ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান রাজনীতিক, ইতিহাসবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। ১৯৯৯ সালের ৩ অক্টোবর মহান আল্লাহ সুবহানাতায়ালার ডাকে সাড়া দিয়ে পরপারে মহান স্রষ্টার সান্নিধ্যে চলে যান।

তালীমুল ইসলাম একাডেমী অ্যান্ড কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে এই ত্যাগী নেতা ও সমাজ সংস্কারক, গণমানুষের আধ্যাত্মিক রাহবারের জন্য মাগফিরাত কামনা করা হয়।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত