ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৪৬

পরিবেশ ও বন উন্নয়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার।

শুরুতে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ১০০টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানান ইউএনও সালমা আক্তার। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, কৃষি অফিসার হারুনর রশিদ, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম, গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাগীর আলম মিঠু এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির