ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ছাতক-দোয়ারাবাজারে মিলার সফিকের তেলেসমাতি


আব্দুল হাছিব, দক্ষিণ সুরমা photo আব্দুল হাছিব, দক্ষিণ সুরমা
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৫৬

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে সিলেটের ব্যবসায়ী ও মিলার সফিকুর রহমান নজিরবিহীন অরাজকতা ও দুর্নীতি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সরকারের একটি জনবান্ধব কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি, যেখানে প্রত্যেক কার্ডধারী ভোক্তাকে ৩০ কেজি চাল ৪৫০ টাকায় দেয়া হয়। এই চালে পুষ্টি মিশ্রণ করে দেয়ার জন্য আওয়ামী লীগ সরকারের ও খাদ্য বিভাগের কিছু অসৎ কর্মকর্তাকে ম্যানেজ করে একবার সরকারি চাল আত্মসাৎ কালোবাজারি করার দায়ে সে দীর্ঘদিন জেল খেটে বের হয়। আলোচিত সফিক খুবই চতুরতার সাথে ছাতকে একটি মিল ভাড়া নিয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার টেন্ডার বাগিয়ে নেন। প্রতি মাসে ওজনের চাল কমিয়ে ও টিকমতো পুষ্টি না মিশিয়ে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকার বিল নিচ্ছেন। 

খাদ্যবান্ধব কর্মসূচির চাল এবং ভিজিডি কর্মসূচির চাল চলতি মাসের মধ্যে বিলি-বিতরণের কথা থাকলেও কোনো মাসেই সময়মতো চাল বিতরণ না করে সরকারি খাদ্যগুদাম থেকে ভালো চাল নিয়ে তার শেখঘাটের মিল ও দোকান থেকে পঁচা চাল সরবরাহ করেন৷ সেপ্টেম্বর মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল এখনো ডিলারদের কাছে সম্পূর্ণ বুঝিয়ে দেয়া হয়নি। ভিজিডি কর্মসূচির জুলাই ও আগস্ট মাসের চাল আজ পর্যন্ত কোনো ইউনিয়নে দেয়নি৷ এতে অসহায় ও দরিদ্র মানুষের চরম ভোগান্তি হচ্ছে।

দুলারবাজার ইউনিয়নের ডিলার জামাল হোসেন, ইসলামপুর ইউনিয়নের ডিলার এমরান আহমদ, জাউয়ার ইউনিয়নের ডিলার সৈয়দুর রহমানসহ বিভিন্ন ডিলাররের সাথে আলাপকালে তারা অভিযোগ করেন, সময়মতো ডিলাররা পুষ্টি চাল পাচ্ছেন না। এক মাসের চাল অন্য মাসে দেয়া হচ্ছে। ভিজিডিও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে না। মিলার সফিক খাদ্য বিভাগের বড় বড় অফিসারকে ম্যানেজ করে এরকম অরাজকতা করছেন। তার বিরুদ্ধে কথা বললে ডিলারশিপ থাকবে না৷ 

সচেতন মহলসহ নাম প্রকাশ না করার শর্তে অনেক ডিলারের প্রশ্ন- ছাতক-দোয়ারাবাজারে কি ভালো কোনো ব্যবসায়ী নেই? নাকি খাদ্য বিভাগ শফিকের কাছে জিম্মি? এছাড়া মিলার সফিক বিগত সময়ে জকিগঞ্জে চাল জালিয়াতিতে ধরা পড়ে বেশ কিছুদিন জেল খেটে বের হন৷ তার এই খাদ্য জালিয়াতির বিষয়ে মামলা চলমান রযেছে।

যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই ব্যবসায়ী মেঘনা অটোরাইস মিলের মালিক সফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং মিটিংয়ে রয়েছেন বলে ফোন কেটে দেন৷ 

এ ব্যাপারে ছাতক খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা পারভীন বলেন, মেঘনা অটোরাইস মিলের মালিক মিলার সফিক সময়মতো পুষ্টি চাল ডিলারদের কাছে পৌঁছে দিচ্ছেন না। এছাড়া ইউনিয়ন পর্যায়ে জুলাই-আগস্ট মাসের ভিজিডিও পৌঁছে দেয়া হয়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রক ময়নুল ইসলাম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেব।

সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা অনৈতিক কোনো কর্মকাণ্ড মেনে নেব না, সেই যে-ই হোক। খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচি নিয়ে আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।

T.A.S / এমএসএম

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন