ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রংপুর চিনিকল চালুর দাবিতে আখচাষি, শ্রমিক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ বিকাল ৫:৬

বিগত সরকারের সময়ে বন্ধ করে দেয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারী শিল্পকারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পুনরায় চালু ও বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) চিনিকল প্রাঙ্গণে রংপুর চিনিকল পুণরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন শুরু হলেও স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিলে পরে তা বিশাল সমাবেশে রূপ নেয়।

এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিনা কারণে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্পকারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অবৈধভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম একলাফে প্রায় চারগুণ বৃদ্ধি পায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নেই, মজুরি নেই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করে।

অবিলম্বে চিনিকল চালু ও গরিব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, আখচাষি নেতা আতোয়ারুল ইসলাম নান্নু, ইউপি সদস্য সাবু মিয়া, মোটর শ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্রনেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক, শিক্ষার্থী অর্ণব প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান