ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের পর্দা নামলো, টুর্নামেন্ট সেরা মাঝহারুল ইসলাম


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৩-১০-২০২৪ বিকাল ৬:৩৭

‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ এর পর্দা নামলো। বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই আয়োজন। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই স্পোর্টস কার্নিভাল।

সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভেশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই- টেক ইন্ড্রাস্টিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়াও উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আরচ্যারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতে বিএসজেএ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মণ্ডলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাবু।

তিনি বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’
আরচ্যারি তারকা রোমান সানা বলেন, ‘সাংবাদিকরা আমাদের পাশে থাকে। তাদের জন্যই আমরা আলোচিত হয়েছি। তারা আমাদেরকে দেশের কাছে তুলে ধরেছে। আপনাদের এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
আরেক আরচ্যারি তারকা দিয়া সিদ্দিকী বলেন, ‘আমার সবসময় ইচ্ছে আপনাদের খেলা দেখার। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা আমাদের তুলে ধরেন। আপনারা যখন খেলবেন, তখন বুঝতে পারবেন প্রতিটা খেলা কতটা কঠিন। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজনে থাকতে পারবো।’

নিজের বক্তব্যে বিএসজেএর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ইকবাল বিন আনোয়ার (ডন) ও রবিউল ইসলাম মিলটন। ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকার আশ্বাস দেন তারা। 
ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের সব ধরণের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএসজেএ’র সঙ্গে আমাদের এক যুগের সম্পর্ক। এবারের আসরে টুর্নামেন্ট যেভাবে হয়েছে, সামনে আরও বড় করে হবে। আমরা ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকবো।’
রবিউল ইসলাম মিলটন বলেন, ‘গত মাসে আমাদের সব সেল ১০দিন বন্ধ ছিল। এরপর বন্যা হয়েছে। এর মধ্যেও আমরা খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করা বন্ধ করিনি। বিএসজেএ’র পাশে আমরা আগামীতেও থাকবো।’
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের নামই এখন হয়ে গেছে ওয়ালটন-বিএসজেএ। দুটি প্রতিষ্ঠান এখন এক হয়ে গেছে।’

T.A.S / T.A.S

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব