শালিখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ৩ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরার শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মৎস্য সংরক্ষণ আইনে উপজেলা সদরের আড়পাড়া বাজারের হারাধন রায়, সোহাগ বিশ্বাস ও রাজু বিশ্বাসসহ তিন সুতা ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ সময় ৩০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা প্রশাসনের প্রসেস সার্ভার অলিয়ার রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, শালিখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসাই) সাহিদুর রহমান এবং আনসার সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, অবৈধ মৎস্য সরঞ্জাম বিক্রি ও সংরক্ষণের দায়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর ৪(খ) ধারায় উপজেলা সদরের আড়পাড়া বাজারের তিন সুতা ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে যথাযথভাবে অভিযান পরিচালনাপূর্বক তা দমন করা হবে।
T.A.S / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল