কালীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এই অধিকারকে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেন।
এ সময় শিক্ষকরা ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদর অধিকার’, ‘প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকের মান’, ‘বৈষম্যহীন বইছে হাওয়া, দশম গ্রেড আমাদের চাওয়া’-সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবরে প্রেরণের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর কাছে একটি স্মারকলিপি জমা দেন।
T.A.S / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার