শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলামের মায়ের ইন্তেকাল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরকান্দা (গাংপাড়হাটি) নিবাসী ডুংরিয়া উত্তর ক্লাবের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলামের মা সমাজসেবী সুলকজান বিবি (৯০) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতা ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ অক্টোবর) রাত ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় ডুংরিয়া মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সমাজসেবী সুলকজান বিবি একজন নামাজী ও পরহেজগার নারী ছিলেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে মরহুমার মৃত্যুতে শোকবার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শোক ও সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি এমএ কাসেম চৌধুরী, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, প্রচার সম্পাদক নিতাই দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, নির্বাহী সদস্য এম এ কাসেম, আবুল কালাম, আব্দুল কাদির জীবন, রুপজ আহমদ, শাহনুর আহমেদ সুলতান ও বায়েজিদ রহমান অপি প্রমুখ৷
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত