সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় শহরের অদূরে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. নাজমুল হুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হারুন সাজ্জাদ, সহকারী মৎস্য অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় জেলা শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, মৎস্যই হবে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা খাত। তিনি সে সময় প্রথম রাশিয়া থেকে মাছ ধরার এবং বিশাল জলরাশির অপার সম্ভাবনাময় জলজ ও মৎস্যসম্পদ অনুসন্ধান এবং জরিপ কার্যক্রম করার জন্য ট্রলার নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনাময় এই মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা প্রণয়ন করেন, যা তিনি অনুমোদনও দিয়েছেন।
বক্তারা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, অনাবষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণ এবং পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জলাশয় পুনঃখনন করার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এবং মৎস্য অধিদপ্তর মাঠপর্যায়ে নিরাপদ ও পরিবেশবান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ