ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৫-২০২৬ দুপুর ১২:৪২

নেত্রকোণার মদনে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে প্রায় ২০টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ট্রাকটি জব্দ করা হয়। 

আটককৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ট্রাকটিতে মোট ৬৬৬ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০কেজি ও ২০কেজি ওজনের বস্তা রয়েছে। জব্দকৃত চালের পরিমাণ প্রায় ২০ টন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় ও প্রাথমিক তদন্তে জানা যায়,জব্দকৃত চাউলের সঙ্গে নেত্রকোণার বারহাট্রা উপজেলার বাউসী রাইস মিল,এবং তালুকদার রাইস মিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

এ ঘটনায় ট্রাকের চালক শামীম (২৮),শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার,মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম,তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। পরে চাউলভর্তি ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,চাউল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। প্রশাসনের চলমান তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার