ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
নড়াইলের লোহাগড়া উপজেলা উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় রহিম সিকদার (৩৫) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
আহত রহিম সিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ সিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রহিম সিকদারের ছেলে সোয়াইবকে (১২) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ মারধর করে। পরে বিষয়টি ছেলে তার বাবাকে জানালে রাত সাড়ে ৮টার দিকে রহিম সিকদার ছেলে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে সুইজগেট এলাকায় যান।
এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার