ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট এলাকায় কোরবানি ঈদকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলেছে ‘কালাবাবু’ নামে ২৫ মন ওজনের একটি ষাঁড়গরু। 'কালাবাবু' হলেও আসলে একটি বিশালাকার ফ্রিজিয়ান জাতের ষাঁড়। প্রায় পাঁচ বছর বয়সী এই ষাঁড়টির ওজন বর্তমানে প্রায় ১ হাজার কেজি বা প্রায় ২৫ মণ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা মাত্র।
কালাবাবুর মালিক মনোয়ার হোসেন পেশায় একজন চা ব্যবসায়ী ও খামারি। তিনি জানান, আমি গাই বাছুর সহ ৫ বছর আগে কিনেছিলাম। কেনার পর নিয়মিত সন্তানের মতো যত্নে গরুর বাছুরটিকে লালন-পালন করি। দিনে দিনে বাছুরটি বিশাল আকৃতি ধারণ করে। ওটি এখন আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে।
তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে ৬ থেকে ৮ ধরনের খাবার। দানাদার খাবারের পাশাপাশি কালাবাবুকে খাওয়ানো হয় এসি আই ফিট, ভুসি, খুদি, কলা, আপেল, খড়সহ ইত্যাদি। মালিকের দাবি, প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা ব্যয় হয় গরুটির পেছনে।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত বলেন, আমি সম্প্রতি ওই গরুর খামার পরিদর্শন করেছি। গরুটা গতবারই কুরবানিতে বিক্রির যোগ্য ছিল। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় এটি বিক্রি করা হয় নি। আসলে, এত বড় গরুর লোকাল ক্রেতা নেই। নতুন উদ্যোক্তারা খামার করতে চাইলে প্রাণিসম্পদ বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, কালাবাবুর মালিক মনোয়ার হোসেন এবার কোরবানিতে বিক্রির জন্য আশায় বুক বেঁধে দিন গুণছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied