ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আগুনে পুড়ে স্বপ্ন শেষ, পূজার ছুটিতে বাড়ি আসা হলো না সৌরভের


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:৮

সামনের দুর্গাপূজার ছুটিতে বাড়ি আসতে চেয়েছিলেন। মোবাইলে বাবা-মাকে এমনটিই জানিয়ে বলেছিলেন তোমাদের সঙ্গে দেখা হবে পূজার ছুটিতে। কিন্তু না, সবই ওলট-পালট করে দিল আগুন। ছুটি নেয়ার আগেই চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে লাগা আগুনে প্রাণ হারালেন ডেক ক্যাডেট ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কবিরপুর গ্রামের মানিক সাহার ছেলে সৌরভ কুমার সাহা। সৌরভের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৌরভ নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা মানিক সাহা ছোট একটি মুদি দোকান পরিচালনা করেন। দুই ছেলের মধ্যে সৌরভ বড়।

মানিক সাহা জানান, সৌরভ বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে গত অগাস্টে বাংলাদেশ শিপিং করপোরেশনে যোগ দিয়েছিলেন। তার চাকরির বয়স মাত্র দুই মাস। সব সামর্থ্য দিয়ে ছেলেকে লেখাপড়া করিয়েছিলেন তিনি। সেই স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে গেছে।

সৌরভের প্রতিবেশী নিপুণ বিশ্বাস বলেন, সৌরভ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা খুব কষ্ট করে মেরিন ইঞ্জিনিয়ার পড়িয়েছিলেন।

সৌরভের দাদা শচীন সাহা কাঁদতে কাঁদতে বলেন, সে বলেছিল পূজার ছুটিতে বাড়ি আসবে। কিন্তু তার আসা আর হলো না। আমাদের সব শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা এমটি বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডের পর যে দুজনের লাশ উদ্ধার করা হয়, তার মধ্যে ঝিনাইদহের সৌরভ রয়েছেন।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়