ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডের ৬৭ পূজামণ্ডপে আসলাম চৌধুরীর আর্থিক অনুদান প্রদান


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬৭টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফৌজদারহাটস্থ তার বাসভবনে সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। পতিত সরকারের দোসররা জনদৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কিন্তু এদের কিছুতেই সফল হতে দেয়া হবে না। বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়।

তিনি আরো বলেন, এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। সীতাকুণ্ড, আকবর শাহ ও আংশিক পাহাড়তলীর সব পূজামণ্ডপে বিএনপির সমন্বয়ে টিমগুলো পাহারার ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।

শুভেচ্ছা ও মতবিনিময় শেষে আসলাম চৌধূরীর ৬৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। 

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু অমেলেন্দু কনকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন।

পূজা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- পূজা উৎযাপন পরিষদের সদস্য সচিব মনোজ কুমার নাথ, স্বপন নাথ, ইঞ্জিনিয়ার রতন রায়, সুনন্দ ভট্টাচার্য, কাকন দাশ, রতন কুমার নাথ, ধ্রুব দাশ, গোপাল শর্মা, মিঠুন বৈষন্য, বাবুল বাহাদুর শাস্ত্রী, পাপন দাশ, নয়ন দে, ডালিম চক্রবর্তী প্রমুখ।

এমএসএম / জামান

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা