ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী‌ গ্রেফতার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১৭

পটুয়াখালীতে যৌথ অভিযানে একাধিক ব্যক্তির গুরুতর অভিযোগ (ব্যাংক ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি)-সহ ৮ মামলায় অভিযুক্ত পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুড়িপাইকা পাজাখালী গ্রামের রফিজ ওরফে রফিক মাঝির ছেলে মো. সোহাগ মাঝি নামে চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টায় পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যমতে, পটুয়াখালী সদর সেনাবাহিনী ক্যাম্পে মো. সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি গুরুতর অভিযোগ নিয়ে আসেন। পটুয়াখালী সদর থানায় ধর্ষণ, ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত সে।

খোঁজ নিয়ে জানা গেছে, সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ারর্ক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল গ্রেপ্তার করার জন্য। তার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তার নির্ভুল অবস্থান শনাক্ত করার জন্য বেশকিছু পদ্ধতি ব্যবহার করা হয়। অবশেষে বৃহস্বাপতিবার রাত ২টায় যৌথ অভিযানিক টিম তাকে প্রত্যন্ত গ্রামে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পটুয়াখালী সদর থানার হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত আগের কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার