ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পীরা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১৮

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আছে আর মাত্র কয়েক দিন। এ উৎসবকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে চলছে প্রতিমায় রং-তুলির আঁচড়। তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমাগুলো। এ বছর দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর শহরের দশভূজা মন্দিরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। যেন দম ফেলার ফুসরত নেই। শিল্পীর রংতুলির ছোঁয়ায় প্রতিটি প্রতিমা জেগে উঠছে স্বমহিমায়। তুলির আঁচড়ে ফুটে উঠছে মা দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও মহিষাসুরের প্রতিমা। 

প্রতিমাশিল্পী নারায়ণ পাল ও হৃদয় পাল জানান, মাটির কাজ শেষে এখন রংতুলির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এরপর প্রতিমার অলংকার ও সাজসজ্জার কাজ করবেন। নির্দিষ্ট সময়ের আগে প্রতিমাগুলোর কাজ শেষ করা হবে। গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী, এই চার ছেলেমেয়েকে নিয়ে এবার দোলায় করে বাবার বাড়ি মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা আর কৈলাশে ফিরে যাবেন গজে। দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় ঘটবে, এটাই আমাদের প্রার্থনা। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা জানান, এ বছর দুর্গাপুর উপজেলায় ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। আশা করি দুর্গাপুর উপজেলায় সুন্দরভাবে পূজা উদযাপন হবে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলান জানান, পূজায় নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ দিন-রাত কাজ করবে। আশা করছি কোনো সমস্যা হবে না।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শেষ হবে ১৩ অক্টোবর। পূজায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম থাকবে। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এমএসএম / জামান

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র