রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা উপজেলার ভূইয়াগাঁতীসহ অত্র এলাকার তাওহিদী জনতার আয়োজনে ভূইয়াগাঁতীঁ বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ভূইয়াগাঁতী কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা জামায়েতর সাবেক আমির মাওলানা মো. রুহুল আমিন জিহাদী, মাওলানা মো. সোহেল আহম্মেদ সিরাজী, মুফতি মাহাবুবুর রহমান, মাওলানা মো. জাকারিয়া প্রমুখ।
সভায় বক্ততাগণ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা নিতেশ রানে এবং হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ এবং দোষীদের ফাঁসি দাবি করেন।
সভায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ