ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান শান্ত
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলাকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে এ কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল রোববার গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ম্যাচটি শুরু হবে।এই সফরে ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কামব্যাক আশা করছেন অধিনায়ক শান্ত।বাংলাদেশ অধিনায়ক জানান, টেস্ট সিরিজে বাংলাদেশ সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারেনি। দীর্ঘ ফরম্যাটে সিরিজ হারের সেই ক্ষত এবার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট দিয়ে মুছে দিতে চায় সফরকারীরা।
শান্ত বলেন, ‘সত্যিকার অর্থেই আমরা এই সিরিজ জিততে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আপনি যদি আমাদের গত বিশ্বকাপের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দিকে তাকান, আমাদের সেমিফাইনালে খেলার খুব ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। তবে, এটি নতুন একটি দল। তাই আমি আশা করি, সব খেলোয়াড় এখানে ভালো ক্রিকেট খেলবে।’
টাইগার কাপ্তান আরও বলেন, ‘সবাই জানি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি (টেস্টে)। তাই আমরা আগে কী করেছি তা নিয়ে ভাবছি না। সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা সবাই জানি, টি-টোয়েন্টিতে খেলাটা সম্পূর্ণ আলাদা জিনিস। এত নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।’
গোয়ালিয়রে এত আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক মাঠের তকমা পাবে সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটি। যে কারণে এই মাঠের পিচ কেমন হবে, তা নিয়ে কোনো ধারণা নেই বাংলাদেশের।
শান্ত মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নেবে। তারা সেখানে পেশাদার ক্রিকেটটাই খেলবে।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা জানি, এটি একটি ভিন্ন মাঠ, নতুন মাঠ এবং উইকেট সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। তবে আমরা গত কয়েকদিন অনুশীলন সেশন করেছি এবং উইকেট কেমন আচরণ করে তা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা জানি না। পিচ কেমন আচরণ করবে। কিন্তু একটি আন্তর্জাতিক দল হিসেবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাইয়ে নিতে হবে।’
‘টি-টোয়েন্টিতে আপনি কখনই সবকিছু জানেন না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যারা এসব জিনিসগুলোতে ভালো করবে, সেই দলই জিতবে। বড় নাম বা নতুন খেলোয়াড় বা পুরোনো খেলোয়াড়দের সম্পর্কে এর সম্পর্ক নেই। তাই এটা গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট দিনে আমাদের ভালো খেলতে হবে’-যোগ করেন ২৬ বছর বয়সী শান্ত।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি