মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় ‘শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান আলী, সহকারী শিক্ষক আবু হানিফ প্রমুখ।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে র্যালিটি প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক খসর ইসলাম, সহকারী অধ্যাপক বশির উদ্দিন, আতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর জেলার গুণী ৫ শিক্ষকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। যাদের সম্মাননা দেয়া হয় তারা হলেন- বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, আমঝুপি ফাজিল মাদ্রাসার এবতেদায়ী মৌলভী আহসানুজ্জামান, একই মাদ্রাসার আইসিটি সহকারী শিক্ষক দিলরুবা পারভীন, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন এবং বামুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন