কালীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
'শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা, তাদের প্রতি সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে কালীগঞ্জে কর্মরত শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর হতে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রসুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারমিন সুলতানা, কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইকবাল হোসেন, এমসিএম হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম সাথী এবং উপজেলার বিভিন্ন কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ