মহেশপুরে ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রফিকুল দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও আহত হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বাউলী গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। রফিকুলের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
Link Copied