ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে গাঁজা ও টাকাসহ নারী আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:৩৮

চট্টগ্রামের বাঁশখালীতে ৫ কেজি গাঁজা ও ৭০ হাজার ৪৯০ টাকাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই রুবেল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পৌরসভার ৩নং ওয়ার্ড মিয়ার বাজারের উত্তর পার্শ্বস্থ শহীদ ইউসুফ শপিং কমপ্লেক্সের ভেতরের এনাম সওদাগরের গোডাউনের সামনে থেকে রুবি আকতার (৫০) নামে এক নারীকে আটক করে।

এ সময় ধৃত আসামির হেফাজত থেকে ৫ কেজি গাঁজা এবং ৭০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ। রুবি আকতার উপজেলার ৫নং ওয়ার্ড এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।

আটক এবং গাঁজা ও টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ধৃত আসামি রুবি আকতারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির