ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা জোনের শুভেচ্ছা উপহার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৫৫

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যদিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন। সম্প্রীতির নিদর্শনস্বরূপ খাগড়াছড়ি সেনা জোনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে প্রতিশ্রুতি দিয়ে সার্বিক বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। শনিবার (৫ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে জোনের আওতাধীন ১৮টি পুজামণ্ডবের উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের প্রয়াসের অংশ হিসেবে এ আয়োজন। সার্বজনীন দুর্গোৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গোর আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দুর্গাপূজায় খাগড়াছড়িতে কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। চিন্তার কোনো কারণ নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

তিনি বলেন, সারাদেশের মানুষ সেনাবাহিনীকে চায়। কিন্তু পাহাড়ে মুষ্টিমেয় কিছু লোক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। কারণ পাহাড়ে সেনাবাহিনী থাকলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে।

এ সময় জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত