পটুয়াখালী সদর হাসপাতালে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদলের একদল নেতাকর্মী। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতাকর্মীরা সাধারণ মানুষদের সাথে বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা বলেন।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের উদ্দেশ করে বলেছেন- আপনারা সমাজের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। এই প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা সামাজিক কাজ অটুট রাখি, অক্ষুণ্ন রাখি। তারই ধারাবাহিকতায় আমরা এ কাজ পরিচালনা করছি।
তিনি আরো বলেন, আমরা গত করনাকালীন অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছি। পটুয়াখালী পৌরসভায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করেছি। তার পাশাপাশি আজ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসেছি। আমরা দেখতে পেয়েছি যে, এই হাসপাতালের অব্যবস্থাপনায় এখানে মানুষ ঢুকতে পারে না। অপরিষ্কার-অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এই হাসপাতালকে সুন্দর করার প্রয়াসে পরিচ্ছন্ন করার জন্য নেতাকর্মীদের নিয়ে এখানে এসেছি। আগামীতে শুধু পটুয়াখালী সদর হাসপাতাল নয়, যে কোনো সামাজিক প্রতিষ্ঠানে যেখানেই অব্যস্থাপনা দেখব সেখানেই দুর্বারগতিতে আমরা আমাদের এ কাজ পরিচালনা করব।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত