ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:৩৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা, ট্রাফিক সপ্তাহ এবং মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেনাবাহিনী পটুয়াখালীর সিও লেফটেন্যান্ট কর্নেল মোহসীন হাসানের প্রতিনিধি মেজর ফয়সাল, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মানব কণ্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আফরিন জাহান নিনা, সদস্য দেশ টিভি ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাঈদ ইব্রাহিম, সদস্য এখন টিভির প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভির প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সুমন, সাংবাদিক কামরুজ্জামান হেলাল, মোহনা টিভির প্রতিনিধি খোকন হাওলাদারসহ সাংবাদিকগণ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার সাংবাদিকসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বির্নিমাণে অন্তর্বর্তীকালীন সরকারের সকল নির্দেশনা, কর্মবিধি ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন বিশেষ করে আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলের সহযোতিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সভায় ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণেও মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বড় চৌরাস্তা মোড়ে পুলিশ প্রশাসন আয়োজিত ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মো. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান, টিআই মো. রহমত আলী, টিআই (প্রশাসন) মো. মাহাবুব ইসলাম এবং সার্জন্ট মো. রাসেল রেজা।

এমএসএম / জামান

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার