ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

মেসির সঙ্গে বার্সায় ফিরছেন অনেক কিংবদন্তি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৬:০

লিওনেল মেসিসহ বার্সেলোনায় ফিরছেন স্প্যানিশ জায়ান্টদের আরও অনেক কিংবদন্তি। আগামী ২৯ নভেম্বর ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে বার্সা। এটি উদযাপন করতে বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে বার্সা। সে অনুষ্ঠানে যোগ দেবে মেসিসহ ক্লাবটির অনেক কিংবদন্তি।

ফুটবল ক্লাব বার্সেলোনার (এফসিবি ওয়ার্ল্ড) মিগুয়েল রিকো তার এক প্রতিবেদনে বলছে ক্লাব এমন মাইলফলক উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। এবং মেসিসহ আরও বেশি কয়েকজন কিংবদন্তিকে জড়ো করা চেষ্টা করা হচ্ছে।মেসি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। ব্যক্তিগত বা অন্য কারণে কেউ যদি উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে তাদের ভিডিও বার্তা প্রচার করা হবে অনুষ্ঠানের দিন।

বার্সেলোনার পরিকল্পনা কী?

প্রাথমিকভাবে বিশেষ এ অনুষ্ঠানটি আইকনিক ন্যু ক্যাম্পে করা ইচ্ছে ছিল বার্সা কর্তৃপক্ষের। পুনঃনির্মাণ শেষ হওয়ার পর প্রথম ম্যাচের দিন এ বিশেষ অনুষ্ঠানটি করার কথা ছিল। তবে কয়েক মাস আগে সেই পরিকল্পনা থেকে সরে আসে বার্সা ম্যানেজমেন্ট।

কারণ স্টেডিয়ামটির পুনঃনির্মাণ করা কবে নাগাদ শেষ হবে, তা এখন নির্ধারিত হয়নি। এরপরও অন্যান্য দিক গুলো ঠিক রেখে উদযাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বার্সেলোনা।

ক্লাবটির লক্ষ্য ক্লাব ইতিহাসের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো। অনুষ্ঠানে তাদের অবদানকে স্মরণ করা। বার্সার আইকনদের কথা ভাবলে, যে নামটি সঙ্গে সঙ্গে মনে পরে, তা হলো মেসি। অনুষ্ঠানে তার যোগদানকে গুরুত্ব সহকারে নিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

বিশেষ করে তার বিদায়ের ঘিরে যে নাটকীয় পরিস্থিতর কথা বিবেচনা করে, তাকে বাড়তি সম্মান জানাতে চায় স্প্যানিশ ক্লাবটি।

বার্সাতে ফুটবল ক্যারিয়ারের শেষ করার পরিকল্পনা ছিল মেসির। এ জন্য ক্লাবের বিপদে কমিয়ে ছিলেন নিজের বেতনও। তবে সেই পরিকল্পনাগুলো ভেস্তে যায়। তবে সবকিছু ভুলে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে পুনরায় যোগাযোগ বাড়াতে চাইছে বার্সেলোনা।

বার্সেলোনার জার্সিতে ১০ স্প্যানিশ লিগ, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭ কোপা দেল রে, ৪ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৩ উয়েফা সুপার কাপ এবং ৩ ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি কাতারে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কলম্বাস ক্রুর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয় পায় মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। সেদিন জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সব মিলিয়ে ক্যারিয়ারে তার ট্রফির সংখ্যা ৪৬টি।

এমএসএম / এমএসএম

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

মেসির সঙ্গে রেকর্ডের প্রতিযোগিতা নয়, অন্যদিকে নজর এমবাপের

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক