ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিছিদ্র নিরাপত্তা দেবে থানা পুলিশ ডেমরায় দুর্গাপূজার কার্যক্রম শুরু

৯ টি পূজা মন্ডপে হতে যাচ্ছে দুর্গাপূজা: পাহারায় থাকবে ডেমরা থানা বিএনপি


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ৫-১০-২০২৪ রাত ৮:৩৪

রাজধানীর ডেমরায় এ বছর ৯টি পূজামন্ডপে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এদিকে বুধবার (২—আক্টোবর) সকাল ৬ টার দিকে শুভ মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মহালয়া তিথিকে দুর্গোৎসবের প্রস্তুতি বলা হয়। আর মহালয়ার রয়েছে ২ টি পর্ব। একটি হচ্ছে পিতৃপক্ষ আর অন্যটি হচ্ছে দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষ শেষ হয়ে প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষ। এ দেবী পক্ষের সূচনালগ্নকেই বলা হয় মহালয়া। আর বুধবার থেকে শুরু হয়ে আগামী শনিবার (৫—অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ পূজা উৎসবের সকল কার্যক্রম। 

এদিকে এবছর দুর্গাপূজায় ডেমরায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন নিছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন। একই সঙ্গে পূজা মন্ডপ গুলোতে সময় ভাগ করেন পাহারায় থাকবেন ডেমরা থানা বিএনপির নেতা-কর্মীরা। সরেজমিনে জানা গেছে, রাজধানীর ডেমরার বাউলের বাজার, ধার্মিক পাড়া, দেইল্লা পূর্ব পাড়া, দেইল্লা পশ্চিম পাড়া, সারলিয়া চা পট্টি সংলগ্ন, সারুলিয়া বাজার, ডগাইর মন্দির, ডগাইর পশ্চিম পাড়া, এবং বক্সনগর সব মিলিয়ে এবার  ৯ টি পূজা  মন্ডপে এক যোগে পূজা উৎযাপন শুরু হয়েছে । এদিকে প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে কথা বলে জানা গেছে এবার হিন্দু ধর্মাবলম্বীর অধিবাসীরা নজিরবিহীন নিরাপত্তার বিষয়ে আশস্থ হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে। 

ডেমরার সবচেয়ে বড় পূজা মন্ডপের সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা  বলেন, নিরাপত্তার বিষয়ে আমরা এবার সবচেয়ে বেশী সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইতিমধ্যে ডেমরা থানা বিএনপির সভাপতি প্রার্থী সেলিম রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুজ্জামান ভাই তাদের লোকজন নিয়ে আমাদের সাথে সমন্বয় করেছেন। তারা আমাদের সাথে এবছর প্রহরীর মতো থাকবেন। আমরা তাদের এমন সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞ।

এ বিষয়ে ডেমরা থানা সার্বজনীন দুর্গাপূজা উৎযাপন কমিটির সভাপতি অনিতা মাঝি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতা কর্মীরা সকলেই খোঁজ রাখবেন। ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশি আনিসুজ্জামান বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা নবীউল্লাহ নবীর সহযোগিতায় এবার দুর্গোৎসবের  নিরাপত্তায় আমরা কঠোর অবস্থানে থাকবো। তাদের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা । ইতিমধ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি। এবং প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রহরীর মতো আমাদের নেতা—কর্মীরা তাদের সাথে থাকবো।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ডিপার্টমেন্ট তাদের নিরাপত্তার বিষয়টি দেখছে। এছড়া ২ টি পলিটিক্যাল পার্টিও সাপোর্ট করছে। প্রতিটি পূজা মন্ডপের নেতাদের নিয়ে একাধিক বার মিটিংও করেছি।  প্রায় প্রতিদিনই পূজা মন্ডপ গুলো পরিদর্শন করছি।

জামিল আহমেদ / জামিল আহমেদ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়