নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামের আব্দুল হাকিমের ছেলে ফয়েজ আহম্মদের অর্ধশত গাছ ও জমির আইল কর্তনের অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। গাছ কর্তন ও আইল কেটে ফেলার প্রতিবাদ করায় চাচাকে হত্যা ও মামলা-হামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হারুনুর রশিদের ছেলে রকিবুল হাছান শামীম, কামরুল হাছান তুহিন, মেহেদি হাছান শাহিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মাহিনী গ্রামের আব্দুল হাকিম ২ ছেলে ও ২ মেয়ে রেখে পরলোক গমন করেন। তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি করে দীর্ঘদিন থেকে সবাই ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি ফয়েজ আহম্মদের প্রায় ৩০ বছর যাবৎ ভোগদখলে থাকা ৭ শতক সম্পত্তি জোরপূর্বক দখল করে তার অপর ভাই হারুনুর রশিদের ছেলেরা। এ নিয়ে তাদের দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার রকিবুল হাছান শামীম, কামরুল হাছান তুহিন, মেহেদি হাছান শাহিন তার চাচা ফয়েজ আহম্মদকে হুমকি-ধমকি দেয়। সোম ও বৃহস্পতিবার রাতে জমির আইলে থাকা প্রায় অর্ধশত গাছ ও জমির আইল কেটে ফেলে তারা। গাছ ও আইল কাটার প্রতিবাদ করায় ফয়েজ আহম্মদের ভাতিজারা তাকে হত্যা ও নিজেদের মৎস প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগে উল্টো মিথ্যা মামলা করবে বলে হুমকি দিয়ে আসছে। ভাতিজাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ফয়েজ আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল হাছান (তুহিন) ও মেহেদি হাছান শাহিন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। তাদের গাছ কে বা কারা কেটেছে আমরা জানি না। তবে কেউ যদি বলতে পারে আমরা গাছ কেটেছি আমাদের উপযুক্ত বিচার হবে।
রায়কোট উত্তর ইউপি চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি ফয়েজ আহম্মদের মাধ্যমে জেনেছি। বিষয়টি সমাধান করতে স্থানীয় ইউপি সদস্যকে বলেছি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার