ডিম ফুটে বের হলো ১৫টি গোখরা সাপের বাচ্চা
মৌলভীবাজারে দীর্ঘ ৪৫ দিন পর ডিম ফুটে বের হলো ১৫টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। শনিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা শহীদুল ইসলাম।
তিনি বলেন, এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন বিভাগ। পরে গোখরা সাপটিকে ছেড়ে দেয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন পর ডিমগুলো ফুটে খৈয়া গোখরার বাচ্চা বের হয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটানো গেছে। এটি অন্যতম একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে বনে ছেড়ে দেয়া হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ