ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১:৭

মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে জেলার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান, এমএ হাকিম, খান শরাফত হোসেন, আবু বাসার আখন্দ, রূপক আইচ, কাজী আশিকসহ জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা।

জেলা প্রশাসক সবার কথা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এসব প্রশ্নে তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার