মির্জাগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মির্জাগঞ্জে মো. বেলাল হোসেন (৩৮) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মো. সায়েদ আলীর ছেলে।
জানা গেছে, বেলাল ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। ওই সময় বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে সাঁকো তৈরির কাজ করছিলেন। এ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে মেহেদী হাসান নামে একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে খালপাড়ে যান মির্জাগঞ্জ থানার এসআই মো. এনামুল হক।
পুলিশের উপস্থিতি টের পেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়েন বেলাল। তাকে ধরতে পুলিশও খালে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহম্মেদ জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে।
T.A.S / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক