প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনির উদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গত বুধবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিগত ২০১৫ সাল হইতে অদ্যবধি টিউশন ফি কেউ পায়নি। শিক্ষকদের টাইম স্কেল পেতে প্রধান শিক্ষক কে দিতে হতো টাকা। মাইদুল ইসলাম নামে এক সহকারী শিক্ষক এর কাছে দ্বিতীয় টাইম স্কেলের জন্য মোটা অঙ্কের টাকা দাবীসহ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নিজের অপকর্ম চালায় প্রধান শিক্ষক মনির উদ্দিন।
এবছরের শিক্ষার্থীদের ষাণ্মাসিক মূল্যায়ন ফি বাবদ বেশি টাকা নিয়েছেন বলে জানাযায় । পহেলা জানুয়ারী ২৪ হইতে ৩১ জুলাই ২৪ পর্যন্ত শিক্ষার্থীদের নিকট জন প্রতি মোট ১৩৭০ হইতে ২১০০ করে মোট পাঁচ লক্ষ আটান্ন হাজার একশত ত্রিশ টাকা রশিদ মুলে আদায় করেছেন। যাহা বিদ্যালয়ের নামে পূবালী ব্যাংক তুষভান্ডার শাখায় জমা করার কথা কিন্তু প্রধান শিক্ষক উক্ত একাউন্টে কোন টাকা জমা করেননি। শুধু তাই নয় তিনি বিদ্যালয়ে পরিবেশবান্ধব কিছু গাছও কর্তন করে বিক্রি করে আত্মসাৎ করেছে। প্রধান শিক্ষক মনির উদ্দিন কে অপসারণ ও দুর্নীতি তদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।প্রধান শিক্ষকের এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধমকি ও নানাভাবে হয়রানি করতেন তিনি ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনে পর থেকে এখন তিনি রাজনীতির ভোল পাল্টানোর চেষ্টা করে যাচ্ছেন।বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনসাধারণের দাবী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল অভিযোগ আমলে নিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মনির উদ্দিনের পদত্যাগসহ স্কুলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা ।
এ বিষয় প্রধান শিক্ষক মনির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, চার মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন
নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩
অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি: প্রধান আসামি ভেড়া সাইফুল গ্রেপ্তার
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন