ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৫:৩১

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর উপ-পরিচালক (উপ-সচিব) জুয়েল রানার সভাপতিত্ব ও সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাতা আরা জামান উর্মি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ বাচ্চু, কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, শিক্ষার্থী তাইদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করা সকলের দায়িত্ব রয়েছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে ও উন্নত জীবন এবং সকল নাগরিক অধিকার প্রাপ্তিতে সঠিক জন্ম নিবন্ধন অপরিহার্য। তাই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারসহ সবাইকে সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সচেতন থাকার কথা বলেন বক্তারা।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান