বিশ্ব নবী (সঃ)কে কটুক্তির প্রতিবাদে
পটুয়াখালীতে জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহর মানববন্ধন অনুষ্ঠিত
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে কটূক্তি করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ছারছিনা দরবার শরিফের আলা হযরত পীরসাহেব হুজুর কেবলার নির্দেশক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ এবং ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- টেংরাখালী দরবার শরিফের পীর আলহাজ মাওলানা শাহ মো. নেয়ামুল হক, টেংরাখালী দরবার শরিফের বড় হুজুর আলহাজ হজরত মাওলানা শাহ মো. নিজামুল হক, নেছারিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা শাহ মাহমুদ ওমর জিয়াদ, মাওলানা অ্যাড. রুহুল আমিন, মাওলানা মো. শহীদুল ইসলাম, মাওলানা মো. আলমগীর হোসাইন প্রমুখ।
মানববন্ধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালীর ঐতিহ্যবাহী ওয়ায়েজাবাদ টেংরাখালী দরবার শরিফের বর্তমান গদিনসীন পীরসাহেব আলহাজ মাওলানা শাহ মো. নেয়ামুল হক।
মানববন্ধনে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ এবং ছাত্র হিযবুল্লাহর বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার