উলিপুরে দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে অডিটরিয়ম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুুদুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গণেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।
জানা গেছে, বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজা ২০২৪-এর নির্ঘণ্ট। এবার ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এ বছর ৯ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে দেবীপক্ষ। ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আর আগামী ১৩ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।
এবার উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্দির কমিটির সভাপতিকে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল দেয়া হয়েছে।
T.A.S / জামান
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা