চৌদ্দগ্রাম প্রেস ক্লাব পুনর্গঠনের লক্ষ্যে সাংবাদিকদের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘চৌদ্দগ্রাম প্রেসক্লাব’ পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত সদস্যদের পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সদস্য সচিব এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য রাখেন- সাংবাদিক এমএ কুদ্দুস, মোহাম্মদ ইউসুফ, আবদুল মান্নান, মো. আকতারুজ্জামান, আবু বকর সুজন, মুহা. জহিরুল হাসান, মো. এমদাদ উল্যাহ, আক্তারুজ্জামান মজুমদার, আবুল বাশার রানা, মো. বেলাল হোসাইন, এএফএম রাসেল পাটোয়ারী, কামাল হোসেন নয়ন, মনোয়ার হোসেন, মিজানুর রহমান মিনু, মু. ফখরুদ্দীন ইমন, মো. গোলাম রসুল, মো. মনির উল্লাহ ভূঁইয়া, মো. আনিছুর রহমান, আবুল কাশেম মন্ডল, ইউসুফ মজুমদার, কাজী সেলিম, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন ভুঁইয়া, সাইদুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক এমএ আলম, মো. আহসান উল্যাহ, মো. শাহীন আলম, আবদুল কাদের, জহিরুল ইসলাম সুমন, মো. হোসাইন মামুন, মো.খোরশেদ আলম, সফিউল আলম ও রাকিব হোসেন।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকবৃন্দের আত্মার মাগফিরাত ও বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। এছাড়া চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর চৌদ্দগ্রাম গঠনের ব্যাপারে সাংবাদিকবৃন্দ জিরো টলারেন্স ঘোষণা করেন।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার