ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সভাপতি হাবিবুর, সম্পাদক জাহাঙ্গীর

মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:৮

ঝিনাইদহের মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে মহেশপুর ক্যাফে মদিনার সম্মেলন কক্ষে ইটভাটা মালিক সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ফতেপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী ৬ ভোট পেয়েছেন। অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠিত মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন- জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মুছা, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।

T.A.S / জামান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২