সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান না দেয়ার আহ্বান বিজিবি সেক্টর কমান্ডারের
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির বলেছেন, শারদীর দুর্গাপূজা যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সে বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠপর্যায়েও কঠোর নিরাপত্তা দেবে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শনকালে এসব কথা বলেন কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম।
এ সময় সেক্টর কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য সকল ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে বিভিন্ন গুজব ছড়ানো হয়। আপনারা সে বিষয়গুলোতে সতর্ক থাকবেন৷ তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন, উপ-অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মো. ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথ, পৌরসভার সভাপতি নরেশ বণিক, সাধারণ সম্পাদক নকুল চন্দ্র সাহা সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা