ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:৫৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পূজা উদযাপন পরিষদের সাথে থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আইনশৃংঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) নিশাত তাবাসসুম।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তার উজ জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেশ বণিক।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. মশিউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন- সলাকান্দি পূজামণ্ডপের সভাপতি নন্দন পাল প্রার্থ, ডাকরা পূজামণ্ডপের সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, বরদৈন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক বলরাম কর্মকারসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’