ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ৩ হাজর বন্যার্তকে খাবার প্রদান


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:১৬

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে ৩ হাজার পাশে প্যাকেট খাদ্য (শুকনা খাবার)  প্রদান করেছেন বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আক্কাছ আলী। শনিবার (২৮ আগস্ট)  বিকেল ৩টার দিকে সাবেক মেয়র আক্কাছ আলী নিজ উদ্যোগে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর পানিবন্দি মানুষের মাঝে এ প্যাকেট খাবার ময়দা, আলু, পাউরুটি, খাবার স্যালাইন, ওষুধসামগ্রী (নাপা-প্যারাসিটামল) বিতরণ করেন। 

উপজেলার দুর্গম চকরাজাপুর ইউনিয়নে রয়েছে প্রায় ৩ হাজার ৫০০ পরিবার। পদ্মার চরে অবস্থিত এ ইউনিয়নের প্রতিটি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় এক মাস। বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী নিজস্ব অর্থায়নে চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি এলাকা পলাশী ফতেপুর, লক্ষ্মীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, দাদপুর এলাকার প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন।

চকরাজাপুর এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ৫ কেজি ময়দা, আলু, খাবার স্যালাইন, নাপা-প্যারাসিটামল ট্যাবলেট, প্যাকেট মুড়ি, পাউরুটিসহ খাবার প্যাকেট বিতরণকালে সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, চর এলাকার পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বারবার ছুটে আসি শুধু ভালোবাসার টানে। কোনো এক সময় এই চরের মানুষ আমাকে খুব ভালোবাসত। আজ তাদের এই দুর্দশার সময় আমি খাবারসহ প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে তাদের পাশে হাজির হয়েছি। গত কদিন আগে এসে ২ হাজার প্যাকেট শুকনা খাবার সকলের জন্য বিতরণ করেছিলাম। সবাই খাবারের জন্য কষ্টে রয়েছে। যদিও সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। উদার মনমানসিকতা নিয়ে এসব পানিবন্দি মানুষের পাশে একটু সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন সমাজের বিত্তবানদের।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা